শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড় করিমগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে কারাদন্ড জরিমানা, ভলগেট ও ড্রেজার জব্ধ

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক, বরিশাল):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৯৫৩ বার পঠিত

বরগুনার বেতাগীতে বিষখালী নদীতে ড্রেজার দিয়ে অ-ইজারাকৃত বালুমহাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: জাহাঙ্গীর (৩৬) ও মো: রাহাত (৩৩) দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ড্রেজার মালিক সুনীলকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ১ টি ভলগেটসহ (বালু টানার কার্গো জাহাজ)ও ড্রেজার জাহাজ জব্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ এই বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার, বেতাগী থানা পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্যরা সহযোগিতা করেন।
জানা গেছে, বরগুনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)‘র তত্তাবধানে ভোর রাত হতে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেরার বিষখালী নদীর চরখালী-গ্রামর্দ্দন বালু মহাল হতে সরকারি নির্দেশ অমান্য করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার শ্রমিক কাঠালিয়া উপজেলার সোনাউডা গ্রামের মো: জাহাঙ্গীর (৩৬) ও পটুয়াখালী জেলার ছোট বিগাই গ্রামের মো: রাহাত (৩৫) দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ড্রেজার মালিক সুনীলকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..