শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজা সহ ৩ যুবক আটক

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৫৯৫৯ বার পঠিত

গাইবান্ধায় ইজিবাইকে পরিবহনের সময় ১৯ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

আটকরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. নুরুজ্জামানের ছেলে মো. নয়ন (৪৫) ও মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং সুন্দরগঞ্জের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮)।

ওসি মাসুদ রানা জানান, ৩ জন যুবক ইজিবাইকে করে মাদক নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল, এমন খবর পেয়ে গাইবান্ধা-সাঘাটা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই ইজিবাইকটিকে থামানোর চেষ্টা করলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইন্দ্রারপাড় এলাকায় গিয়ে ইজিবাইকটিকে থামানো হয়। এ সময় তল্লাশী করে ইজিবাইকের চালকের আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ গাঁজা উদ্ধার করা হয়। ইজিবাইকসহ আটক করা হয় ওই ৩ যুবককে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..