সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অ্যডঃ শাহজাহান মিয়ার মৃত্যুতে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের শোক বার্তা

মনজুর মোর্শেদ তুহিন ( পটুয়াখালী প্রতিনিধি) :
  • আপলোডের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৯৯৬ বার পঠিত

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):

পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার মৃত্যুতে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম,বিপিএম পিপিএম একটি শোক বার্তা প্রকাশ করেন।

শোক বার্তায় পুলিশ সুপার বলেন,আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া অদ্য ২১ অক্টোবর ২০২৩খ্রিঃ তারিখ ভোর ০৬.০০ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর। মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনায় এশিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি ছিলেন। সদালাপী, শান্তি প্ৰিয়, বর্ষীয়ান সর্বজন শ্রদ্ধেয় এই রাজনীতিবিদের মৃত্যুতে পটুয়াখালী জেলা পুলিশের প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত ।

পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ হতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..