শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে সহকর্মীর দা’য়ের কোপে নিহত ১ আহত ২

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৬১ বার পঠিত

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ এর নিজেস্ব পিক আপ ভ্যনে শ্রমিকরা কাজে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো দায়ের কোপে ১জন নিহত ও ২জন আহতের ঘটনা ঘটেছে।

(মঙ্গলবার) ১৯ ডিসেম্বর পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মিত গাছ ও ডালপালা অপসারন এর জন্য অস্থায়ী নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। পটুয়াখালী বাস টার্মিনালের দক্ষিণ পার্শে অবস্থিত পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে তাদের নিজেস্ব পিক আপ ভ্যনে (পটু-ঠ-১১) বিদ্যুৎ লাইনের গাছ কাটার উদ্দেশ্য বাদুরা যাচ্ছিল। ঢাকা- কুয়াকাটা মহাসরকের শরীফ বাড়ী স্টান্ডের দক্ষিণ পার্শে চলন্ত গাড়ীতে সকাল ৮:৩০ এ শ্রমিক কাওসার এর ব্যবহৃত দা’য়ের কোপে ৩ জন গুরুতর আহত হয়। ঐ পিক আপ ভ্যনেই আহতদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে আসলে জহিরুল ইসলাম (২৩) হাসপাতালেই মারা যায়। গুরুতর আহত সাকিব হাসান ও সাইফুল ইসলাম কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
যানা যায়, পিক ভ্যনে করে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসা গাছের ডাল কাটার জন্য ড্রাইভার ও লাইনম্যান সহ মোট ৯জন কর্মস্থলে যাচ্ছিল। কর্মে ব্যবহৃত যন্ত্রপাতি তাদের নিজস্ব তত্ত্বাবধানে পরিবহন করতো।কথা কাটাকাটির একপর্যায়ে কাওসার তার নিজ কাজে ব্যবহৃত দা দিয়ে চলন্ত গাড়িতে কুপিয়ে ৩ জনকে আহত করে। ঘটনার পরপরই ঘাতক কাওসারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ঘাতক কাওসার, নিহত জহিরুল ইসলাম, আহত সাকিব হাসান ও সাইফুল ইসলাম সকলেই পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের বাসিন্দা।
আটক কাওসার জানায়, সহকর্মীদের দ্বারা প্রতিনিয়ত হয়রানী ও হেনস্তার শিকার হয়ে সে তাদের কুপিয়েছে।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন, জনতার সহায়তায় ঘাতক কাওসারকে আটক করা হয়েছে, তবে ঘটনায় ব্যবহৃত দা এবং পিকআপ জব্দ করা হয়েছে। সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..