সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও শ্রেণিকক্ষে ধান রাখার অভিযোগ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন জর্ডানকে গুঁড়িয়ে আর্জেন্টিনার তিনে তিন উদ্ভাবনী প্রকল্পে জাতীয় স্বীকৃতি: পুরুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য মাসে মাত্র ৫০ টাকা দিন মজুরি, জীবনযাপন সান্তাহারের হরিজন পরিচ্ছন্নতাকর্মীদের প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ, অংশগ্রহণের অধিকাংশই তরুণ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৪৮ বার পঠিত

জমে উঠেছে পটুয়াখালী পৌর নির্বাচনের উৎসব আয়োজন। আগামী ৯ই মার্চ নির্বাচনের দিন নির্দিষ্ট থাকলেও ২৩ শে ফেব্রুয়ারি (শুক্রবার) প্রতীক বরাদ্দ দেয় পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

এবারের পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫০৬৯৯ জন। নির্বাচনী যুদ্ধে মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে মেয়র পদের জন্য ৫জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য মোট ১৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দ ঘোষনায় অধিকাংশ প্রার্থী তাদের পছন্দের প্রতীক বরাদ্দ পেয়েছেন তবে অনেকের ধারণা ছিল প্রতীক যাই হোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেই। কোন ধরনের আপত্তি ছাড়াই স্বাভাবিকভাবে যে যার মত প্রতীক পেয়ে সকলেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে। দুপুরের পর থেকেই পৌর শহরের অলিতে গলিতে যার যার এলাকায় নির্বাচনী প্রতীকের ধ্বনিতে মাইকের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে।

মেয়র পদের জন্য হেভি ওয়েট দুই প্রার্থী বর্তমান মেয়র ও সাবেক মেয়র ছাড়াও নতুন মুখ হিসাবে আরো তিন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ পেয়েছেন তার বিজয়ের প্রতীক “জগ” মার্কা, সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলাম “মোবাইল ফোন” আবুল কালাম আজাদ “রেল ইঞ্জিন”, মোহাম্মদ এনায়েত হোসেন “নারিকেল গাছ”, নাসির উদ্দিন খান “কম্পিউটার”

সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের জন্য সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোন আগ্রহ না থাকলেও প্রার্থীরা তফসিল ঘোষণার পরপরই যে যার যার অবস্থান থেকে প্রচারণায় অংশগ্রহণ করে।

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য প্রতিটি ওয়ার্ডে তুমুল প্রতিদ্বন্দিতা হবে এমনই আশা করা যায়। অধিকাংশ ওয়ার্ডের নতুন মুখ ও তরুণ প্রার্থীদের উপরই সাধারণ ভোটারদের আগ্রহ। এরা মনে করেন বয়স্কদের থেকে তরুণ ও কম বয়সী প্রার্থীদের সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ ভালো। এদের মাধ্যমেই উন্নয়নশীল পটুয়াখালীতে প্রতিটি এলাকায় আরো ভালো কিছু পাওয়া যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..