শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

রাদনগরে মুঠোফোনে দুই লক্ষ টাকা চাওয়ার অডিও ফাঁস এসআই বরখাস্ত

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৫৯২৬ বার পঠিত
এসআই হারুন রশিদ

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মেম্বারের সাথে মুঠোফোনে টাকা চাওয়ার ঘটনায় কুমিল্লা জেলার মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) হারুন রশিদ (বিপি-৮৮১৪১৬৯৪২৭) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার স্বাক্ষরিত এক চিঠিতে গত শনিবার সকালে এস.আই হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়।

চিঠি সুত্রে জানা যায়, নবীপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলামের (৩৮) কাছে মুঠোফোনে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ওই এসআই। পরবর্তিতে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি ভাইরাল হয়ে যায়। তার এহেন কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি হওয়ায় মুরাদনগর সার্কেল কুমিল্লা দপ্তরে (স্মারক নং-৭৩০) গত সোমবার (২৫ মার্চ) প্রতিবেধন দাখিল করেন। প্রতিবেধন পর্যালোচনা শেষে গত সোমবার (৩০ মার্চ) এসআই হারুন রশিদকে সময়িক বরখাস্ত করে কুমিল্লা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন এবং বিধি মোতাবেক খোরপোষ পাবেন।

এই বিষয়ে মেম্বার আশরাফের সাথে কথা হলে তিনে বলেন, এসআই হারুন আচমকা ফোন দিয়ে আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি ওসি সাহেবের সাথে আলোচনা করতে চাইলে তিনি বারণ করেন। পরে এই ঘটনা জানাজানি হলে উল্টো মিথ্যা চাঁদা বাজির নাটক সাজিয়ে আমাকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘এসআই হারুনের বিষয়ে আমি কিছুই জানি না। যদি কোন কিছু হয়ে থাকে তা এসআই হারুন নিজ উদ্যোগে করেছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাগণ অবগত আছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..