শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে সারসহ উফশী ও আউশ ধান পাচ্ছে ৭৫০ জন কৃষক

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৫৯০৪ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে প্রণোদনা কর্মসূচি (২০২৩-২০২৪) আওতায় উফশী আউশ ধানের উপকরণ সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পরিষদ হলরুমে কৃষকের মাঝে উফশী-আউশ ধান ও সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা।এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কার্যালয়ের প্রধান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগণসহ নানান শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন কৃষকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, কৃষি ক্ষেত্রে কারিগরি সমস্যা এবং ফসলের রোগ বালাই দেখা দিলে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা আছেন তাদের পরামর্শ নিবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা জানান, সরকার চলতি বছর তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে ৭৫০ জন কৃষককের মাধ্যমে জনপ্রতি ১ বিঘা অর্থাৎ ৭৫০ বিঘা জমিতে উফশি আউশ ধান চাষের লক্ষ্য নির্ধারন করেছে। তারই আলোকে ৭৫০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..