শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান হলেন সেই যুবলীগ সভাপতি পদবঞ্চিত রেজাউল করিম

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৯৬৬ বার পঠিত

ঘূর্নিঝড় রিমালের কারনে পিছিয়ে যাওয়া ৯ জুন রবিবার অনুষ্ঠিত ভোটে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদের তিন নেতাকে হারিয়ে বিজয় ছিনিয়ে আনলেন পদবঞ্চিত জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব।

৯ জুন (রবিবার) অুনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের সভাপতি পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।

এছাড়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার পেয়েছেন ১৯,৫২১ ভোট ও অপর প্রতিদ্বন্দী কাপ-পিরিচ মার্কার প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম মৃধা পেয়েছেন ১৯,২৬৭ ভোট।

এ নির্বাচনে ২,৯৫,১৪৬ ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসারও সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক রিপোর্টে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..