শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালী সদর উপজেলা পরিষদেের সকল বিজয়ীরা নতুন মুখ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৯৪০ বার পঠিত

ঘূর্নিঝড় রিমালের কারনে স্থগিত ৯ জুন রবিবার অনুষ্ঠিত ভোটে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন নতুন তিন মুখ।

৯ জুন (রবিবার) অুনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২,৬২৭। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির পেয়েছেন ২২,১৬৪ ভোট।

এ নির্বাচনে ২,৯৫,১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬,৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এ প্রদত্ত ভোটের মধ্যে ২৮৭২টি ভোট বাতিল হয়েছে বলে সহকারী় রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) যাদব সরকার জানান।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮,৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগ নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭,৬০৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক প্রার্থী মোসা. কামরন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫,৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী মোসাঃ নাসিমা আক্তার পেয়েছেন ২৯,২২৩ ভোট।

পটুয়াখালী সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৭টি কেন্দ্রের ৭০৩টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট ২,৯৫,১৪৬ ভোটের মধ্যে শতকরা ৩২.৬৮ জন ভোটার ভোট দিয়েছে বলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..