শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে বিশ্ব বাবা দিবস পালিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫৯৪৯ বার পঠিত

পটুয়াখালীতে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব বাবা দিবস উপলক্ষে রেলি ও উপস্থিত আলোচনার আয়োজন করা হয়। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশিরা বাবা দিবস পালন করে।

১৬ই জুন বিকেল ৫টায় পটুয়াখালীর শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন ঝাউতলায় উন্মুক্ত স্থানে বাবাদের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতন সন্তানরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। “একজন পুরুষ চাকরি পেলে একটি পরিবারের শান্তি মেলে” এবং “অতিরিক্ত দেনমোহরকে না বলুন” এই প্রতিপাদ্য নিয়ে এবারে বাবা দিবসে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান।

উন্মুক্ত সাভার বক্তৃতায় তিনি বলেন, যেসব বাবাদের কাঁধে সংসারের সকল বোঝা। যে বাবারা হাসলে হাসবে না পরিবার। সেই বাবারাই উপেক্ষিত। বাবাদের উপেক্ষা করে যে একতরফা নারী বান্ধব আইন তৈরি করা হয়েছে, এই একতরফা নারী বান্ধব আইনে বৈষম্যের রোলারে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে বাবাদের জীবন। তাই বাবাদের জীবন রক্ষার স্বার্থে- পুরুষ নির্যাতন দমন আইন চাই, পুরুষ বিষয়ক মন্ত্রনালয় চাই, পরকীয়া সংক্রান্ত ৪৯৭ ধারা সংশোধন চাই এবং পারিবারিক সহিংসতা আইনের সংশোধনের দাবী জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..