সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

মুরাদনগরে কিশোরীকে হাত-পা বেঁধে জবাই করে হত্যা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫৯১৭ বার পঠিত
মুরাদনগরে কিশোরীকে জবাই করে হত্যা ।

মো: রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় রাবেয়া আক্তার(১৫) নামের এক কিশোরীকে নিজ ঘরে ঢুকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মুরাদনগর থানার পুলিশ ঘটনার স্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত কিশোর রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের দক্ষিন পাড়া এলাকার প্রবাসী জাকির হোসেন এরশাদের কন্যা।

নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, ‘আমার মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলগা (ছোট) ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাধাঁ ও গলা কাটা অবস্থায় রাবেয়ার মৃতদেহ পরে আছে খাটের উপরে। আমাদের কান্নাকাটির আওয়াজ শুনে আশে-পাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশকে ফোন দিলে তারা আমাদের বাড়িতে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে। তবে হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। গতকাল দিবাগত রাত বারোটার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..