বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

ভারী বর্ষণ, ২ দিন ধরে বিদ্যুৎহীন বামনা

শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯১৩ বার পঠিত

বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সাগর উত্তাল রয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় বরগুনার বামনায় দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জনজীবন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, শুক্রবার বিকেল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলা জুড়ে।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল রয়েছে। যার ফলে জেলেরা সবাই নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন।

এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় চলছে দফায় দফায় বৃষ্টি। যার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস থেকে জানান, বৃহস্পতিবার পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলায় ৩৩ কেভি লাইন ফল্ট এখন পর্যন্ত চালু হয়নি। মঠবাড়িয়া লাইন চালু হলে পাথরঘাটা- বামনায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে কখন বা কবে নাগাদ চালু করা হবে সেই সময় তিনি জানায়নি

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..