রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মুত্যু, চালক আটক

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৮৭৯ বার পঠিত

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ফুল মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক গাড়ি ও চালক কে আটক করে পুলিশে দেয়।

বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফুল মিয়া উপজেলার মধ্যনগর গ্রামের মৃত সাজত আলীর ছেলে।

আটককৃত চালক মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের উদ্দেশে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাওয়ার পথে করিমপুর ব্জার এলাকায় ফুল মিয়া নামের এক বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপা দিলে ঘটনারস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাস ও চালক কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, লাশের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃত চালককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..