শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মির্জাগঞ্জে প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা ও বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৩২ বার পঠিত

“শৈশবের স্মৃতিতে মিলে আবার একসাথে”-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত এ অনুষ্ঠান দুইটি পর্বে ভাগ করা হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ‌৬টা পর্যন্ত প্রথম পর্বটি নির্ধারিত রাখা হয় আলোচনা সভার জন্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।

সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান,সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব রাশেদুল হাসান রেজা।

অনুষ্ঠান আয়োজকদের মধ্যে অন্যতম হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলাম খান বারেক, মিজানুর রহমান বাহাদুর, আবুল আলম খান,আবদুল্লাহ আল মুমেন খান, ইমাদুল খান, সাইফুল ইসলাম বাপ্পী খান, রেজাউল ইসলাম, হান্নান আকন ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সহ-সভাপতি আইউব খান, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,মৎস বিষয়ক সম্পাদক শাকিল খন্দকার, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার,বাবুল মুন্সি, অ্যাডভোকেট সহিদুজ্জামান সাহিন,সৌরভ মুন্সি,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ সোহাগ, রায়হান উদ্দিন রুবেল,রাজিব হোসেন রাজু,নাঈম ইসলাম, ইব্রাহিম হোসেন সহ অনেকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..