শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৯৮ বার পঠিত
বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র মহিলা ডিগ্রী কলেজ বেগম ফায়জুন্নেসায় ২৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  সোমবার সকাল ১১ টায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোসাঃ নিকহাত আরা। উদ্বোধক ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা।
কলেজের এ্যডহক কমিটির সভাপতি ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. খান মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত কবির হাওলাদার, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য ও বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী, অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন কবির, মুক্তিযোদ্ধা সেলিম সরদার, উপজেলা ছাত্র প্রতিনিধি সৈয়দ রাহবারসহ কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্রী ও দর্শকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..