বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বামনায় আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৯১ বার পঠিত

বরগুনার বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ ০৯ ফেব্রুয়ারী সকাল ৯ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা।

অর্ধশতাব্দীর র্ঐতিহ্যের ধারক আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভনাথ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদর ও মিজানুর রহমান মজনু, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা পেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সাবু, উপজেলা যুবদলের আহবায়ক দীপু সিকদার, ওলামা দলের সেক্রেটারি আজমল খান ও উপজেলা মহিলা দলের সভাপতি কাজল রেখা ও সাধারণ সম্পাদিকা সোহেলী পারভীনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিচারকমন্ডলী।

শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক পরিতোষ হাওলাদার ও আকলিমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক কাজী শাহানা ফেরদৌস শিবলী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..