বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন: নুরুল ইসলাম মণি

শাকীল অহম্মেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯০৬ বার পঠিত
বরগুনার বামনা উপজেলায় কর্মীসভায় বিএনপি’র ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির  ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন ; “যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন”
অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের তিনবারের সফল সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিনঅল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন। সাধারন জনগণ নির্বাচন চায়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরগুনা বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ বীরমুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃনমূল নেতা-কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে কর্মীসভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বামনায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৭ বছরে কি উন্নয়ন হয়েছে, হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে। তাই উন্নয়নের সঙ্গে যদি থাকতে হয় তবে ধানের শীষের সঙ্গেই থাকতে হবে।
কর্মী সভায় উপস্থিত জনগনকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা কি নির্বাচন চান- এ সময় জনতা হাত উঁচিয়ে নির্বাচন চান বলে আওয়াজ তোলেন।
তিনি বলেন, জাতিসংঘ বলেছে- ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা  হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে, নির্বাচনের নামে মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতেই করেছে ক্ষমতার লোভে। ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনা  ৫০ হাজার মানুষকে তারা গুলি করে আহত করেছে।
বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মামুন খান-এর সভাপতিত্বে  কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বামনা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত কবীর হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব রুহুল আমীন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..