রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত
কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মুরাদনগর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা করে।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোসহ বিভিন্ন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২২ ফেব্রুয়ারী কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য তোফায়েল শিকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন রিপন, বিএনপির সদস্য বসির মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, মহিলা দলের সভানেত্রী কাজী তাহমিনা, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর্জা আবুল হাসেম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সদস্য সচিব সুমন মাস্টার প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..