বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

আল্লাহ্ ও রাসূলকে কটুক্তিকারীর বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০২৭ বার পঠিত

আল্লাহ্ ও তাঁর রাসূল কে জঘন্যভাষায় কটুক্তিকারী রাখাল রাজা এবং হাসান গালীবকে অনতিবিলম্বে গ্রেফতার এবং র‌্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ।

রবিবার বাদ আসর আল্লাহু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে “তৌহিদী জনতার বাংলায়, নাস্তিকদের ঠাঁই নাই” “বিশ্বনবীর অপমান, সইবো না সইবো না” এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওঃ নাঈম সরকার, মাওঃ মাহমুদ হাসান, মুফতি নুরুদ্দিন নাঈম, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি মনসুর কবির, মুফতি সাদিকুল ইসলাম মাওঃ ইয়াহিয়া ইউনুসী।

এসময় বক্তারা বলেন, একটি মুসলিম রাষ্ট্রে কিভাবে রাখাল রাহা এবং হাসাল গালিব নবীকে নিয়ে কটুক্তি করে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে এ দুইজন আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং র‌্যাব কর্মকর্তা ধর্ষক আলেপকে মৃত্যুদন্ড দিতে বর্তমান সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুর রহমান আল মোজাফফর, মাওঃ ইকবাল মাহমুদ, মাওঃ আশরাফুল ইসলাম, হাফেজ আবুল বাশার, মুফতি আবু মুসা, মাওঃ এরশাদ, কারী আব্দুল কাইয়ুম, হাফেজ সজীব আব্দুল্লাহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..