শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মির্জাগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৮৭৬ বার পঠিত

মির্জাগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় নিত্য পণ্যদ্রব্য সহনীয় পর্যায়ে রাখতে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

রবিবার পহেলা রমজান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

পবিত্র মাহে রমজান মাসে প্রয়োজনীয় নিত্যপণ্য যাতে কোন অসাধু ব্যবসায়ী বৃদ্ধি করতে না পারে, প্রয়োজনীয় দ্রব্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে থাকে সেই লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে ফলের দোকান, কাঁচা বাজার, ইফতারির দোকান ও মু‌দি দোকা‌নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না করা, অস্বাস্থ‌্যকর উপা‌য়ে খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে ৫ টি মামলায় ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া রাস্তার পাশে, ফুটপাতে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার, তার সঙ্গীও ফোর্স, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..