রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

পল্লবীতে যুবদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫৮৭১ বার পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫নং ওয়ার্ড যুবদল।

বুধবার (৫ মার্চ) পল্লবী থানা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশনায় এই ইফতার কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো. রিয়াজ।

ইফতার বিতরণ কর্মসূচি প্রতিদিন বিকেল ৫টা থেকে সাংবাদিক আবাসিক এলাকা স্কুল মাঠের সামনে অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদিন ৭০-৮০ জন এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতারের ব্যবস্থা থাকবে।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) পল্লবী থানার ২নং ওয়ার্ড কমিটি সেন্টারে এক যৌথ সভায় আমিনুল হক বলেন, “রূপনগর ও পল্লবীর সকল ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।”

যুবদলের এই ইফতার কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..