বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে খাইরুল

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬০৫২ বার পঠিত

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন খাইরুল বেপারী । বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই সে পরীক্ষাকেন্দ্রে যায়।

খাইরুল বরগুনা জেলার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ বেপারী। তিন ভাই-বোনের মধ্যে খাইরুল সবচেয়ে ছোট। তাঁদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, আমজেদ বেপারী (৬৩) মঙ্গলবার রাত ৩ টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই খাইরুল পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। সে ৬ নম্বর কক্ষে পরীক্ষা দেয়। বুধবার আসর নামাজের পর তাঁর বাবার দাফন করা হবে।

প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো: বশির গাজী বলেন, ‘ খাইরুল বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে , সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..