বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান...........................................ছবি : সংগৃহীত

জাপানে চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (ভিভিআইপি ফ্লাইট) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা।

এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপানের শীর্ষ নেতাদের সঙ্গে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন। তার এ সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

এ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পাশাপাশি তিনি জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত ‌‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ অংশ নিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন।

সফরের শেষ ভাগে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..