বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সান্তাহারে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় নির্বাচন

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ উপলক্ষে বিভিন্ন খেলায় প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড় খুঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়। পাশাপাশি সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর সকাল ১০টায় সান্তাহার স্টেডিয়ামে ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এ ছাড়া ২ নভেম্বর সকাল ১০টায় বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রি কলেজের সভাকক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন খেলায় দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন সান্তাহার পৌরসভার শফিউল আলম।

সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম জানান, উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগ থেকে যোগ্য প্রতিযোগীদের বাছাই করা হবে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়েরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। পর্যায়ক্রমে প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে।

আগামী ৫ নভেম্বর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। একই দিন সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ উদ্বোধনের কথা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..