শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

সেরা নির্বাচিত বেতাগীর গড়িয়াবুনিয়া কমিউনিটি ক্লিনিক

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৮৮২ বার পঠিত

দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার গড়িয়াবুনিয়া কমিউনিটি ক্লিনিক ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ূ- মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে অবদান রাখায় জাতীয় পর্যায়ে বরিশাল বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ।
এ অবদানের স্বীকৃতি স্বরূপ রোববার দুপুরে ঢাকায় জাতীয় পর্যায়ে সম্মাননা ক্রেস্ট এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। এটি গ্রহণ করেন ক্লিনিকটির হেলথ কেয়ার প্রোভাইডার মো: আলআমিন।

বাংলাদেশ মেডিকেল বিশ^ বিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
স্থানীয় একাধিক বাসিন্দা স্বাস্থ্যসেবার উন্নয়নে তৃণমুল পর্যায়ের এ প্রতিষ্ঠানটি সেরা নির্বাচিত হওয়ায় ক্লিনিকটির ভূয়সী প্রশংসা করেন।

কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো: আলআমিন বলেন, এ অবদানের স্বীকৃতি আগামীতে কাজে আরও অণুপ্রেরণা জোগাবে। এজন্য আমি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ গড়িয়াবুনিয়া কমিউনিটি ক্লিনিক বরিশাল বিভাগে সেরা হওয়ার জাতীয় পর্যায়ে সম্মাননা পাওয়ায় এখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ গর্বিত। এ অর্জনে আশা করি আগামীতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আরও এগিয়ে যেতে পারবো।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় ক্লিনিকটি। এরই ধারাবাহিকতায় এই প্রথমবারেরমত ক্লিনিকটি সেরার স্বীকৃতি পায়। এখানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে কর্মরত আছেন মো: আলআমিন। তিনি ২০১১ সালের ১৯ অক্টোবর সেখানে যোগদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..