বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন বিএনপি ক্ষমতায় এলে নান্দাইলে সকল স্তরের উন্নয়ন করা হবে- ইয়াসের খান চৌধুরী

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৮১৮ বার পঠিত

ময়মনসিংহের উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বিকাল ৪টায় বীর কামটখালী জে. বি উচ্চ বিদ্যালয়ের মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য ডা: মজিবুর রহমান, মো. মোশাররফ হোসেন মাইজ ভান্ডারী, মোশাররফ হোসেন বাবলু, মো. ফরিদুল হাসান মুক্তি, বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মন্ডল প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মতায় এলে নান্দাইলের সকল রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ যে সব স্থানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই সেই সব স্থানেও উন্নয়ন করা হবে। কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা নির্মাণ করে জনগনের চলাচলের উপযোগী করে দেওয়া হবে। বিগত দিনে আওয়ামী লীগ উন্নয়নমূলক প্রকল্পসহ টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পের কোন কাজ না করে শুধু বিল তুলে খেয়েছে। এদের বিরুদ্ধে দূর্নীতির মামলা অচিরেই করা হবে। তিনি আরও বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। আমার বাবা মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী এমপি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির কর্মী সম্মেলনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে যাচাই বাছাই করে কমিটি দিয়েছিল ঠিক সেই ভাবেই কমিটি দিয়ে নতুন নেতৃত্ব তৈরি করা হবে। বিএনপির কর্মী সম্মেলনের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম বাবলু, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সদস্য, এডভোকেট হাবিবুর রহমান, আতহার আলী, রফিকুল ইসলাম রফিক, নজরুল ইসলাম, আফাজ উদ্দিন, শাহজাহান কবীর, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম মন্ডল, শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ আলী মড়ল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, নাজিম উদ্দিন ভূঁইয়া নাদিম, মাহবুব আলম পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক পিয়াস হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম শুভ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..