রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাঠালিয়া উপজেলায় সমাজসেবক আতিকুর রহমান রুবেলের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক!

নৌবাহিনীর অভিযানে বরগুনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৯০৬ বার পঠিত

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড  দমনে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের নিয়মিত অভিযানে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

বামানা উপজেলা নৌ কন্টিনজেন্ট সদ্যসরা এই মাদক অভিযানে অংশগ্রহণ করে। অভিযান চলাকালে তারা ১৭৮ পিস ইয়াবা এবং ইয়াবা ও বিভিন্ন মালামাল জব্দ করে।

নৌবাহিনী সূত্র থেকে জানা গেছে ১০ জুলাই শুক্রবার গভীর রাতে জেলার বামনা উপজেলার বামনা ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায়  অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন এবং মোঃ তরিকুল ইসলাম মামুন নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, অবৈধ ব্যবসার কাজে ব্যবহৃত ১ টি ডিসকভার মোটরসাইকেল, ১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ৩ টি মোবাইল ফোন এবং মানিব্যাগসহ ১৩৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়।

সূত্রটি আরো জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানান, নৌবাহিনীর অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..