রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিনিধি নান্দাইল:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৮৪৩ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় নান্দাইল চৌরাস্তা, মুসুল্লিসহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি।

নান্দাইল চৌরাস্তার বিক্ষোভ মিছিলটি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় থেকে শুরু করে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে চৌরাস্তা চত্বরে যাত্রী ছাউনিতে এসে শেষ হয় এবং মুসুল্লির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের তারেরঘাট বাজারে এবং শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাজমুল হাসান ভূঁইয়া, রেজাউল করিম ভূঁইয়া বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,

গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক রোকন উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ সহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, যোগাযোগ বিষয় সম্পাদক মিজানুর রহমান অভি, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সাইদুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন, পৌর যুবদল নেতা আফরাঈম রহমান প্রান্ত সহ চন্ডিপাশা ও গাংগাইল এবং মুসুল্লি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..