বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ফেসবুকে জন দু্র্ভোগের পোস্ট করায় কালবেলা আমতলী প্রতিনিধিকে হুমকি!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৮৪৪ বার পঠিত
ছবি সংগৃহীত : দৈনিক কালবেলা প্রতিনিধি মনির হোসেন

আমতলীতে সিনিয়র সাংবাদিক দৈনিক কালবেলা প্রতিনিধি মনির হোসেনকে প্রকাশ্যে জনসমক্ষে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন এক কতিথ ঠিকাদার। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলের বৃহৎ হাট আমতলী বাজারে সড়ক দখল করে মুরগীর বাজার বসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি জনদুর্ভোগ পোস্ট দেন দৈনিক কালবেলা আমতলী উপজেলা প্রতিনিধি মনির হোসেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী শাখার সভাপতি ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মনির হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে আমতলীতে সড়ক দখল করে মুরগীর হাট, সরকারী টলঘর প্রভাবশালীর দখলে শিরোনামে ভিডিও পোস্ট করেন। ভিডিওটি দেখে আমতলীর কথিত ঠিকাদার মোজাম্মেল গাজী গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় প্রকাশ্যে মনির হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করে। এতে মনির হোসেন প্রতিবাদ করলে মোজাম্মেল গাজী তাকে এলাকা ছাড়া করা সহ প্রাননাশের হুমকী প্রদান করে।

এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,সাধারণ ডায়েরি করা হয়েছে, বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..