রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

রংপুর সিটি কর্পোরেশনের সড়কে ধানের চারা রোপণ

রংপুর ব্যুরো প্রধান:
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৮৮৯ বার পঠিত

রংপুর সিটি বর্পোরেশনের সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

রংপুর নগরীর জাহাজ কো¤পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্তের। উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও খোয়া পর্যন্ত বের হয়ে এসেছে। দীর্ঘদিন সিটি কর্পোরেশন সড়কটির সংস্কার না করায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। প্রতীকী প্রতিবাদস্বরূপ ভাঙা ওই সড়কে রোপণ করেছেন ধানের চারা। গত ২৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর সাতমাথা রেলগেট এলাকায় সড়কে ধানের চারা রোপণ করে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা রংপুর সিটি কর্পোরেশনকে লাল কার্ড দেখিয়ে হুঁশিয়ারি দেন। এর আগে গত ২০ জুলাই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হিসেবে রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে গায়েবানা জানাজা কর্মসূচিও পালন করা হয়। এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অনেকবার অভিযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। বিক্ষোভকারীরা সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাহী উম্মে ফাতিমাকে অযোগ্য ঘোষণা করে লাল কার্ড প্রদর্শন করা হয়। রাজিমুজ্জামান হৃদয় বলেন, দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল। বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে। অবস্থা যে ভয়াবহ, সেটা বোঝাতে ভাঙা সড়কে ধান রোপণ করেছি। সেলিম হোসেন বলেন, দীর্ঘদিন থেকে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়ক সংস্কার আগামী সপ্তাহ থেকেই শুরু হবে। সড়কটি পুনর্নির্মাণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..