বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষ্যে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৮১৫ বার পঠিত
নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষ্যে বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত..........................................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫ উপলক্ষ্যে বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে সকালে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদ নেতা মাহবুব আলম মাহবুব, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, জুলাই যোদ্ধা ও স্কাউট দল উপস্থিত ছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..