বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

শিক্ষার মানোন্নয়নে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নান্দাইল:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৮৮০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থী মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্তারিত আলোচনা সহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে সুসমন্বিত সম্পর্ক গড়ে তুলার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত, তারা দেশের সম্পদ। তাঁরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন উন্নয়ন হবে, তেমনি মা-বাবাও গর্বিত হবেন।

উক্ত অভিভাবক সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী ও সিনিয়র শিক্ষক শামসুল হক। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুল, সাবেক অভিভাবক সদস্য আব্দুল্লাহ ভূইয়া, সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম রিপন, বুলবুল ইসলাম, সাইফুল ইসলাম, ইমামুল হক চন্দন, ইউপি সদস্য গোলাপ মিয়া, শিক্ষার্থীর অভিভাবক ইসলাম উদ্দিন ও গোলাপ মিয়া, সাংবাদিক শাহজাহান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..