বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নান্দাইল:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৮৭৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে যুব র‌্যালী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজার সভাপতিত্বে ও সানজিদা ইসলাম ছোয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর জন কস্তা, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দৈনিক কালবেলার নান্দাইল প্রতিনিধি হান্নান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, যুব উদ্যোক্তা ফরিদ মিয়া, মোজাম্মেল হক প্রমুখ।

বক্তারা সভায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানায়। অনুষ্ঠান শেষে যুব সহ সকল অতিথিদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..