শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও’কে সম্মাননা স্মারক প্রদান

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৯২০ বার পঠিত
মির্জাগঞ্জের ইউএনও মো. তরিকুল ইসলামকে কে সম্মাননা স্মারক ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা সংগঠনের পক্ষ থেকে প্রদান করছেন অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক ও সংগঠনের সদস্য মো. আলমগীর হোসেন।

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও মো. তরিকুল ইসলামকে কে সম্মাননা স্মারক ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ও ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করেন অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক ও সংগঠনের সদস্য মো. আলমগীর হোসেন।

‘পায়রার ডাক’ স্মরনিকা গ্রহন করছেন মির্জাগঞ্জের ইউএনও মো. তরিকুল ইসলাম।

উল্লেখ্য, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর অভিষেক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা মোড়ক উম্মোচন অনুষ্ঠান গত ৮ আগস্ট (শুক্রবার) রাজধানীর এক অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তারই পরিপ্রেক্ষিতে তার নিজ কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত সাংবাদিকদের মাগফিরাত কামনার দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মির্জাগঞ্জের সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তাকে সম্মাননা প্রদানের জন্য ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দসহ সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

‘পায়রার ডাক’ স্মরনিকা গ্রহন করছেন হযরত ইয়ারউদ্দিন খলিফা ছাহেব (র.) এর মাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম ফয়সাল মল্লিক।

এ ছাড়াও হযরত ইয়ারউদ্দিন খলিফা ছাহেব (র.) এর জীবনবৃত্তান্ত ‘পায়রার ডাক’ স্মরনিকায় স্থান পায়, যার লেখক মাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম ফয়সাল মল্লিক। তারই ধারাবাহিকতায় তার হাতে একটি স্মরনিকা তুলে দেয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..