বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে চারদিন ব্যাপি ক্লিনিং ক্যাম্পেইন – ২০২৫ উদ্বোধন

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮৪০ বার পঠিত

বরগুনার বেতাগীতে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকনগুনিয়া বিষয় সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে পৌরসভার নয়টি ওর্য়াডে চারদিন ব্যাপি ক্লিনিং ক্যাম্পেইন – ২০২৫ শুরু হয়েছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিশ বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি অংশ হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ে এবং ব্রাক এর যৌথ আয়োজনে বাস্তবায়ন করবে বেতাগী পৌরসভা।

সোমবার ( ১৮ আগস্ট) বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আশপাশে পরিষ্কারের মাধ্যমে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাঈদ আমিরুল্লাহ, ব্রাক এর জেলা ব্যবস্থাপক আহসান হাবীব, প্রোগ্রাম অফিসার রাসেল হোসেন এবং বেতাগী পৌরসভার পক্ষ থেকে প্রশাসনিক কর্মকতার প্রধান সহকারী সাবিনা ইয়াসমিন ডলি উপস্থিত ছিলেন।

সাবিনা ইয়াসমিন ডলি জানান, বেতাগী পৌরসভার নয়টি ওর্য়াডে এবং সকল সরকারি, আধা- সরাসরি স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ পৌরশহরে আগামী চারদিন ব্যাপি পৌরসভার সেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে ক্লিনিং ক্যাম্পেইন চলবে। তাই সকল সচেতন পৌর নাগরিকবৃন্দকে এই কাজে সহযোগিতার জন্য অনুরোধ রইলো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..