রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

কিশোরগঞ্জে শিক্ষক-কর্মচারী ফোরাম’র পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠিত, সভাপতি আতাউর ও সম্পাদক বাবলু

নিজস্ব সংবাদদাতা নান্দাইল থেকে:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৪৫ বার পঠিত
সভাপতি আতাউর ও সম্পাদক বাবলু --------------------- ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর পাকুন্দিয়া উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে পাকুন্দিয়া উপজেলার হাজী জাফর আলী ডিগ্রি কলেজ এর ডেমোস্ট্রেটর আতাউর রহমান সোহাগকে সভাপতি ও রফিকুল আলম বাবলু – সিনিয়র শিক্ষক পুলেরঘাট এইউ এইচ দাখিল মাদ্রাসা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

আজ ২৭ সেপ্টেম্বর রোজ শনিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় সর্বসন্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জালাল উদ্দীন পিপি কিশোরগন্জ জজকোর্ট ও আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলা ( বিএনপি ) কমিটি গঠন উপলক্ষ্যে আরও উপস্থিত ছিলেন খ.ম নূরুল আমীন, সহ-সভাপতি, বাবেশিকফো কেন্দ্রীয় কমিটি মোঃ রাশেদ মিয়া, যুগ্ন সাংগঠনিক সম্পাদক, বাবেশিকফো কেন্দ্রীয় কমিটি মো: মাজহারুল আলম ভূঞা যুগ্ন- মহাসচিব বাবেশিকফো কেন্দ্রীয় কমিটি ও সভাপতি কিশোরগঞ্জ জেলা কমিটি ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো আব্দুল মজিদ। এছাড়াও উপস্হিত ছিলেন জেলা কমিটির নেতৃবৃন্দ।

সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর নতুন কমিটি আগামী তিন বছর কিশোরগঞ্জ জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ ভাবে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মান উন্নয়নের লক্ষ্যে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ১৭৩ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত দু শতাধিক শিক্ষক-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..