বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান.................................ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবেন। এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে সংগত কারণে দেশে ফিরতে না পারার কথা উল্লেখ করে দ্রুতই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তারেক রহমান।

সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। যেখানে দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু সংগত কারণে দেশে ফেরা হয়ে উঠেনি। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।

তারেক রহমান বলেন, যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সে নির্বাচনে কেমন করে দূরে থাকব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সে প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সাথে, জনগণের মাঝেই থাকব, ইনশাআল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনোই নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। জুলাই আন্দোলন সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে থেকে। এ আন্দোলনে বিএনপিসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আগস্ট মাসে এসে জনগণে রাজনৈতিক দলের সঙ্গে অংশগ্রহণ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কারও ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই আন্দোলনে সমাজের দল-মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। এ আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এ আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা কোনো ব্যক্তি নয়, এ আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভূমিকা কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যতবার বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিবার তিনি অবদান রেখেছেন। এবারও সবার চোখের সামনেই ঘটেছে, কীভাবে তার ওপর স্বৈরাচারের সময় অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে। কিন্তু উনি আপস করেননি।

এমন একজন ব্যক্তি আজ অসুস্থ উল্লেখ করে তিনি বলেন, কেন-কীভাবে তিনি শারীরিকভাবে অসুস্থ হলেন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেয়া হলো, আমরা দেখেছি। যে মানুষটির বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এতবড় অবদান রয়েছে, আমি সে দলের কর্মী হিসেবে বিশ্বাস করি- জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, উনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। তার শারীরিক অবস্থার ওপর বিষয়টি কিছুটা নির্ভর করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..