বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া নতুন সরকারের আমলে শেয়ারবাজারে আবারও লুটপাট শুরু করেছে পুরোনো মাফিয়া মামুন বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে পুলিশের অতিঃ ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবীতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮২৫ বার পঠিত

বে-সরকারী শিক্ষকদের ২০% বাড়ী ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা বৃদ্ধির দাবীতে আমতলী উপজেলা শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। বুধবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার শিক্ষক, বিএনপি, জামায়েত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেয়।

অধ্যক্ষ আব্দুস সালাম মাওলানার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কামরুল ইসলাম, জৈষ্ঠ প্রভাষক কবির হোসেন, সুপার মাওলানা আনোয়ার হোসেন , প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক রেজাউল করিম বাদল ও খলিলুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তরা দ্রæত শিক্ষকদের দাবীকৃত বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বাস্তবায়নের দাবী জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..