বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

তারেক রহমানের বার্তা: বাগেরহাট-৩ মনোনয়নপ্রত্যাশীদের ঐক্য বজায় রাখার আহ্বান

মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬৫ বার পঠিত
তারেক রহমানের বার্তা: বাগেরহাট-৩ মনোনয়নপ্রত্যাশীদের ঐক্য বজায় রাখার আহ্বান.........................ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (২৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় ঢাকা গুলশানস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

সভায় তিনি বাগেরহাটসহ খুলনা বিভাগের নেতাকর্মীদের প্রতি দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং মাঠ পর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান। বাগেরহাট জেলার তিনটি আসনের মোট ১৪ জন মনোনয়নপ্রত্যাশীকে এই সভায় ডাকা হয়। এর মধ্যে বাগেরহাট-৩ আসন(মোরেলগঞ্জ–শরণখোলা–কচুয়া) থেকে পাঁচজন প্রার্থী অংশ নেন। তারা হলেন:

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির সদস্য, কাজী খায়রুজ্জামান শিপন,
মনিরুল হক ফরাজি ও এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা।সভায় তারেক রহমান বলেন, “যে প্রার্থীকে দল মনোনয়ন দেবে, সেই প্রার্থীর পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মনোনয়ন না পেলেও কেউ মনোবল হারাবেন না। দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাঠে থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ভোটারদের কাছে যেতে হবে, জনসংযোগ বাড়াতে হবে এবং দলের প্রতীক ‘ধানের শীষ’-এর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে হবে। শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খল আচরণ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তারেক রহমানের ভাষ্য, এবারের নির্বাচন পরিস্থিতি পূর্বের তুলনায় ভিন্ন, তাই নেতাকর্মীদের এখন থেকেই নিবেদিতভাবে প্রস্তুত থাকতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ড স্পষ্টভাবে জানিয়েছে—দলের ঐক্য ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সকল মনোনয়নপ্রত্যাশীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সহযোগিতায় মাঠে কাজ করতে হবে। এছাড়া কয়েকদিনের মধ্যেই দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

স্থানীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের এই বার্তা তাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতিতে নতুন উদ্দীপনা দিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..