শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নলছিটিতে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫৮৩৪ বার পঠিত
নলছিটিতে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গণসংযোগ.......................ছবি সংগৃহীত

ঝালকাঠি – ২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে ব্যাপক গণসংযোগ করেছেন।

শুক্রবার ( ৩১অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি সাধারণ জনতার ঢল দেখা যায়।

তিনি উপজেলার রানাপাশা ইউনিয়নের ভাড়ানি বাজার থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে পোলেরহাট, তেঁতুলবাড়িয়া বাজার, হদুয়া যাহাতলা,উকিল বাজার,তেতুলবাড়িয়া ফেরিঘাট এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্ধকার অহিদুল ইসলাম বাদল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃশহিদুল হক সহিদ,রানাপাশা ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান হাওলাদার,সাধারণ সম্পাদক নেছাব আলী, বিএনপি নেতা মোতালেব মোল্লা, সালেহ আহমেদ পারভেজ, মোল্লারহাট ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম হাওলাদার, কুলকাঠি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রদল আহবায়ক সাইদুল ইসলাম রনি,রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক জুলহাস সিকদার,ইউনিয়ন যুবদল নেতা কামাল ফকির, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক হাওলাদার, মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি আসিফ হোসেন শান্ত, ছাত্রদল নেতা হাসিব বিল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..