শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে নান্দাইলে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ৩৪ কার্টুন খেজুর বিতরণ আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্ধ। সংঘর্ষে আহত-৭ তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড এখন ময়লার ভাগাড় আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১ ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদ (গ্যালাক্সি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা নদী আর সাগরে বন্দি রাঙ্গাবালী: যেখানে স্বাস্থ্যসেবা আজও এক বিলাসিতা

আমতলীতে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৮০৪ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আমতলী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. জুয়েল গাজী জানান, খবর পেয়ে আমি ও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে লাশটি থানার হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে ওই নারী এলাকায় অবস্থান করছিলেন। এলাকাবাসী তাকে বিভিন্ন সময় খাবার দিতেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..