রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তারঘাট আনছারীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩২ বার পঠিত
তারঘাট আনছারীয়া ফাজিল ( ডিগ্রি ) মাদরাসা দোয়া অনুষ্ঠান সম্পন্ন .....................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তারঘাট আনছারীয়া ফাজিল ( ডিগ্রী ) মাদরাসা এক অনাড়ম্বর পরিবেশে নবম শ্রেণির সমাপনী ক্লাশের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম এর সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা মো আব্দুল আউয়াল নোমানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য গঠনমূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মো আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মো মাহবুবুর রহমান, প্রভাষক মাওলানা মো শামসুল ইসলাম সহকারী মৌলভী মাওলানা মো রফিকুল ইসলাম,। স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম বলেন, আজকে সকল শ্রেণির পাঠদান সমাপনীর দিন।

আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। আজকের এই আয়োজন সত্যিকার অর্থে অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত পড়ার কোন বিকল্প নেই। শ্রেণি কক্ষের বিভিন্ন শিক্ষা মুলক কার্যক্রম শিক্ষার্থীদের পাঠে মনযোগী হতে সাহায্য করে এবং ভবিষ্যৎ জীবন কর্মপন্থা এই বয়সে নির্বাচন করতে সহায়তা করে। অপেক্ষা কৃত দুর্বল শিক্ষার্থীরা গ্রুপের মাধ্যমে দুর্বলতা কাটিয়ে পারঙ্গম হতে সহায়তা করে। তিনি আরও বলেন, তারঘাট আনছারীয়া ফাজিল ( ডিগ্রী) মাদরাসা নানা কারণে এর গুরুত্ব রয়েছে। প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ ময়মনসিংহের মহাসড়কে পাশে নান্দনিক পরিবেশে অবস্থিত। এর দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে এক সময়ের প্রমত্তা নরসুন্দা।

ফলে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবহন সুযোগ সুবিধা থাকায় অনায়াসে প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে। এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলির বদান্যতায় প্রতিবছর পাবলিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করে আসছে। ফলে তারা অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে একের পর এক নানা পদক্ষেপ গ্রহণ করে চলছে। যা ইসলামি আর্দশ ও ভাবধারা বজায় রাখতে সক্ষম এবং ইতিবাচক দিক।

অনুষ্ঠানে শ্রেনী শিক্ষক মাওলানা মো রফিকুল ইসলামকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সমাম্মনা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিষ্ঠান গড়তে যারা সহযোগিতা করেছেন দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা মো আক্রাম হোসাইন, সহকারী অধ্যাপক কাফিয়া রাইয়ান, প্রভাষক রীনা আক্তার, সিনিয়র শিক্ষক মো: নুরুল কবীর ভুইয়া মো: অহিদুল্লাহ ভুইয়া, সিনিয়র শিক্ষক মো: ইনামুল ইসলাম, বদরুন্নেসা, সাবিনা ইয়াসমিন, মো: আনোয়ার হোসেন মাওলানা মো বাহা উদ্দিন, মাওলানা মো শফিকুল ইসলাম মাওলানা আনোয়ার হোসেন ও নবম শ্রেণির ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

শ্রেণি শিক্ষক মাওলানা মো রফিকুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, ছাত্রছাত্রীদের ভালবাসার চেয়ে শ্রেষ্ঠ উপহার আর কিছু হতে পারে না। এরা ভবিষ্যতে দেশ খ্যাত আলেম হয়ে তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার সুনাম বয়ে আনবে। যেমন একদিন আমিও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম আজকে শিক্ষক হয়ে খেদমত করার সুযোগ পাচ্ছি। আমি প্রতিষ্ঠানের সন্মানিত শিক্ষক মন্ডলির কাছে চিরকৃতজ্ঞ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..