শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

উপজেলা যুবদলের সদস্য সচীব পলাশ সজ্জনের বহিস্কার আদেশ প্রত্যাহার

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮২৫ বার পঠিত
নলছিটি উপজেলা শাখার সদস্য সচিব সাবেক ছাত্রদল সভাপতি পলাশ সজ্জন.....................................ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নলছিটি উপজেলা শাখার সদস্য সচিব সাবেক ছাত্রদল সভাপতি পলাশ সজ্জনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনকে সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৩ডিসেম্বর ২০২৫ খ্রি: তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বীয় পদে বহাল করা হয়।

কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।
উপজেলা যুবদলের বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, পলাশ সজ্জন নলছিটি উপজেলা যুবদলের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে একজন পরীক্ষিত নেতা। তিনি নলছিটি উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন। দলের দূর্দিনে তাঁর ত্যাগ ও শ্রম রয়েছে। তার ফিরে আসা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিসীল করবে।

তারা মনে করছেন, এ সিদ্ধান্ত যুবদলের নলছিটি ইউনিটে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পলাশ সজ্জন বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বর্তমানে আমাদের দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাই সবাই তার জন্য বেশি বেশি দোয়া করুন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো ধরনের আনন্দ-উল্লাস না করার জন্য নেতাকর্মীদের তিনি অনুরোধ জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..