রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক

সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময়: নির্বাচন নিরাপত্তায় প্রস্তুত পটুয়াখালী পুলিশ

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৪৯ বার পঠিত
পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার (এসপি) আবু ইউসুফ............................ছবি: সংগৃহীত

পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার (এসপি) আবু ইউসুফ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সমস্যা, অনিয়ম ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি আশ্বস্ত করে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে পুলিশ সুপার বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের সবার জন্যই একটি বড় চ্যালেঞ্জ। তবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।”

তিনি নির্বাচনকেন্দ্রিক যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং তথ্যভিত্তিক দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..