রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৫৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে দিনভর নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনের মাধ্যমে ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও ফাতেমা জান্নাত। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পরিষদ ভবনে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। অপরদিকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এবং নান্দাইলের বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..