রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে বিএনপি থেকে চুড়ান্ত মনোনয়ন পেলেন ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯১০ বার পঠিত
ইয়াসের খান চৌধুরী ------------------------ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সংদীয় আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল ( বিএনপি ) থেকে ধানের শীষ প্রতীকে চুড়ান্ত মনোনয়ন পেলেন ময়মনসিংহ জেলা বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরী।

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে ২০২৪ ডিসেম্বর মাসে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব দেন উদীয়মান আইটি বিশেষজ্ঞ ইয়াসের খান চৌধুরীকে।

দায়িত্ব পাওয়ার পর থেকে তের ইউনিয়ন ও পৌরসভায় নেতাকর্মীদের সাথে নিয়ে অত্যন্ত ধৈর্য সাথে আহবায়ক কমিটির কাজ শেষ করেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভা সমাবেশ করে যান। পাশাপাশি ঝিমিয়ে পড়া দলকে চাঙ্গা করতে প্রতিটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মহিলাদের নিয়ে উঠোন বৈঠকে মিলিত হন এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার দিক নির্দেশনা দেন। ইতিমধ্যে তিনি নান্দাইল উপজেলা বিএনপির দলীয় কোন্দল মিটিয়ে এক মঞ্চে দাড়াতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে এই প্রতিবেদককে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জন্ম লগ্ন থেকে আমার পরিবার ও নান্দাইল বাসী লালন করে আসছে।

১৯৯১ সনে আমার পিতা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীকে নান্দাইলের মানুষ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমার চাচা মরহুম খুররম খান চৌধুরীকে একাধিক বার নান্দাইল বাসী সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি সেই পরিবারের সন্তান। প্রিয় নান্দাইলের মানুষ অতীতে যেভাবে আমাদেকে সহযোগিতা করেছেন এবার ও এর ব্যতয় হবে না আমার বিশ্বাস। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..