বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্র দলের কোরআন খতম ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৮৮ বার পঠিত
তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্র দলের কোরআন খতম ও দোয়া মাহফিল-------------------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা ছাত্র দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় তাড়াইল সদর বাজারের বড় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও তাড়াইল বাজার বড় মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, তাড়াইল উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ইফতিখারুল ইসলাম জুয়েল, সদর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শান্তি ও উন্নতির জন্য প্রার্থনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..