রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

২২ জানুয়ারি নির্বাচনের মাঠে নামছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৭৪ বার পঠিত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান--------------------------------ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে মাঠে নামবেন। সিলেট থেকেই তিনি নির্বাচনি প্রচার শুরু করবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য জানিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারে নামবেন।

এরপর দেশের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান।

গত শনিবার ঢাকায় একটি হোটেলে তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ২২ জানুয়ারি থেকে তাদের দলের পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করবে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এর পরের দিন ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..