মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

গোলাম কবীর স্যারের রাজসিক বিদায়

মো : আরিফুর রহমান, উপজেলা প্রতিনিধি, বেতাগী, বরগুনা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৩৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : গোলাম কবীরের অবসরজনিত বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্রাইম ইউনিভার্সিটির প্রো – ভিসি জনাব আবদুর রহমান খোকন। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়র শাহজাহান কবির, সরকারি কলেজের অধ্যক্ষ সমীর চন্দ্র বেপারি। স্কুল কমিটির সাবেক সভাপতি জলিলুর রহমান খান (নান্না), স্কুলের সাবেক শিক্ষার্থী হুমায়ুন কবির মল্লিক, যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতাবেক সিকদার, মো : ফারুক সিকদার, আবদুস সোবহান মেম্বার।

বেতাগী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বিষখালী’র সম্পাদক আবদুস সালাম সিদ্দিকী, সু শাসনের জন্য নাগরিক ( সুজন) সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সমাজ সেবক মাহবুবুর রহমান, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি শামীম সিকদার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন খান, সাংবাদিক আরিফুর রহমান সুজন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রাধন শিক্ষক জনাব শাহজাহান কবির। সঞ্চালনা করেন জান্নাতুল জাহানারা লিপি এবং লুৎফর রহমান স্বপন।

উল্লেখ, মো : গোলাম কবীর ১৯৯৮৭ সালে ০৬ ই জুন শিক্ষকতায় পেশায় যোগদান করেন। ২০০৮ সালের ২৮ আগস্ট বেতাগী পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২৯ ডিসেম্বর ২০২৫ সালে এখান থেকেই অবসর গ্রহন করেন। প্রায় ১৭ বছর বেতাগী হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে, সহকর্মী, অভিভাবক, ছাত্র – ছাত্রীদের কাছে শ্রদ্ধার ব্যাক্তি হিসাবে পরিচিতি পান।

তার বিদায়ে সহকর্মীরা, ছাত্র – ছাত্রীরা, বিদ্যালয়ের কর্মচারীরা কেঁদেছেন অঝোর ধারায়। তাদের কান্না আর চোখের জল দেখে উপস্থিত অতিথিদের চোখের কোনে জল দেখা গেছে। এমনই এক আবেগগন ঘটনার সাক্ষী হলো বেতাগী হাইস্কুলের সবুজ আঙ্গিনা।

দীর্ঘ ১৭ বছর প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে তার কর্ম দক্ষতা দিয়ে তিনি শিক্ষক – শিক্ষার্থী এবং অভিভাবক হূদয় স্পন্দনে পরিনত হয়েছেন।

তিনি শিক্ষকতার পেশায় মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠানের ক্রান্তিলগ্নে হাল ধরে মেধা, কর্মনিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে বেতাগী হাইস্কুলেকে পরিনত করছেন জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠে।

সুদীর্ঘ র্কমজীবনে জনাব গোলাম কবীর ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তার অক্লান্ত পরিশ্রমের বেতাগী পাইলট হাইস্কুলকে পরিনত করছেন আর্দশ মানুষ তৈরির করার প্রতিষ্ঠানে।

তিনি শিক্ষায় উন্নতিতে যেমন কাজ করছেন তেমনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে রয়েছে তার ছোঁয়া। বেতাগী হাইস্কুলেকে সরকারি করনেও তার অবদান রয়েছে।

আগত অতিথির বক্তব্যে ফুটে ওঠে তার গৌরবান্বিত ও কর্মময় জীবনের গুণাবলী। পরিশেষে প্রিয় সহকর্মী আর ছাত্র – ছাত্র ছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে ঘোড়ার গাড়িতে বিদায় জানানো হয় গুনী এই শিক্ষককে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..