বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

রংপুরে প্রয়াত নেতা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯২২ বার পঠিত

প্রয়াত বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রয়াত নেতার স্ত্রী সুফিয়া হোসেনকে মঞ্চে ডেকে তাঁর পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

মোজাফফর হোসেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রয়াত মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ নভেম্বর নিজ বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাঁকে তুলে নিয়ে যান বলে পরিবারের অভিযোগ রয়েছে। এরপর পাঁচ দিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২৪ নভেম্বর বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মোজাফফর হোসেন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে জোটগত সমীকরণের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরবর্তীতে ২০১৯ সালের উপনির্বাচনে তাঁর স্ত্রী সুফিয়া হোসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..